Monday, May 18, 2026
Home কর্পোরেট বিআইসিএম রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

বিআইসিএম রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর রিসার্চ সেমিনার-৫৫ আজ রোববার (১৭ মে) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে “বিল্ডিং অ্যান ইনোভেশন-ড্রিভেন ইকোনমি: দ্য স্ট্র্যাটেজিক রোল অব ক্যাপিটাল মার্কেটস ইন সাপোর্টিং এন্টারপ্রেনারশিপ” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংযুক্ত আরব আমিরাতের ইউনিভার্সিটি অব শারজাহ-এর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ আবিদুর রহমান।

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ-এর সভাপতিত্ব ও সঞ্চালনায় আয়োজিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইস্তেকমাল হোসেন। আলোচকগণ রিসার্চ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন।

ইন্সটিটিউটের অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার উৎকর্ষতা সাধনের লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে রিসার্চ সেমিনার-৫৫ আয়োজন করা হয়। উক্ত রিসার্চ সেমিনারে ইন্সটিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিদ্যুৎ খাতের অর্থনৈতিক চাপ কমাতে নীতিগত সংস্কারের আহ্বান

রাজধানীতে আয়োজিত এক সেমিনারে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, আমদানিনির্ভর...

দুর্নীতিতে গড়া সম্পদ, এখন হয়ে উঠেছে বোঝা

সাবেক পাসপোর্ট কর্মকর্তা রফিকুল ইসলামের বিপুল সম্পদ ও পারিবারিক দ্বন্দ্ব ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার ছেলে আল মুক্কাবির ইসলাম অর্ণবের মৃত্যু। গত ২...

সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য আজ সোমবার (১৮ মে) রাজশাহী ও নাটোরের বিভিন্ন এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সম্প্রতি নর্দান...

সংকটে ২০ ব্যাংক, মূলধন ঘাটতি ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা

ব্যাংকের মূলধন ঘাটতি হলো এমন একটি পরিস্থিতি, যখন কোনো ব্যাংকের নিজস্ব মূলধন ও সংরক্ষিত তহবিল কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ন্যূনতম সীমার নিচে নেমে যায়। আন্তর্জাতিক...

Recent Comments