Saturday, July 4, 2026
Home কর্পোরেট বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সর ওয়ালটন

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সর ওয়ালটন

বুধবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম‌্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের পাওয়ার স্পন্সর হয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

ক্রিকেটের বহু ঐতিহাসিক ঘটনা ও ম্যাচের সাক্ষী হয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ৫০ ওভারের ক্রিকেটের এই সিরিজটি অনুষ্ঠিত হবে। এবারের এই সিরিজের নামকরণ করা হয়েছে ‘ইতিসালাত বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ-২০২৪, পাওয়ার্ড বাই ওয়ালটন।’

স্পোর্টসে ওয়ালটন গ্রুপ নিয়মিত পৃষ্ঠপোষক। বাংলাদেশের সবখেলাতেই স্পন্সরশিপ করছে ওয়ালটন গ্রুপ। যেখানে ক্রিকেট, সেখানেই ওয়ালটন। এবারও তারা যথারীতি বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে পাওয়ার স্পন্সর হিসেবে আছে।

মূলত চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির লক্ষ্য সামনে রেখে আয়োজিত হচ্ছে এই সিরিজ। এরপর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও তিনটি ওয়ানডে খেলবে। বুধবার প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ও তৃতীয় ম‌্যাচ হবে যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর। সবগুলো ম‌্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। ওয়ানডেতে দুই দলের আগের ১৬ দেখায় ১০ জয় বাংলাদেশের, আফগানিস্তানের জয় ৬ ম্যাচে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাবসিডিয়ারির বিনিয়োগকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করবে প্যারামাউন্ট টেক্সটাইল

বস্ত্র খাতে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির পরিচালনা পর্ষদের সভায় সাবসিডিয়ারি বা অঙ্গ প্রতিষ্ঠান ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডে বিনিয়োগকৃত অর্থকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত...

আইএফআইএলে আমানত হবে দ্বিগুণ ও তিন গুণ

শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি (আইএফআইএল) গ্রাহকদের জন্য ‘মুদারাবা দ্বিগুণ ডিপোজিট স্কিম’ এবং ‘মুদারাবা তিন গুণ ডিপোজিট স্কিম’ চালু করেছে। নির্ধারিত মেয়াদ...

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

এরকম কিছু হতে পারে, সেটা হয়তো দুই দলের সমর্থকদের কেউই কল্পনা করেনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে গেল নবাগত কেপ ভার্দে। নাটকীয়...

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

Recent Comments