Sunday, June 28, 2026
Home কর্পোরেট বাংলাদেশে সনি’র নতুন ব্রাভিয়া টিভি ও আল্ট এফওয়াই টুফোর বাজারজাত শুরু

বাংলাদেশে সনি’র নতুন ব্রাভিয়া টিভি ও আল্ট এফওয়াই টুফোর বাজারজাত শুরু

বাংলাদেশের বাজারে এখন থেকে মিলবে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি ও সাউন্ড সিস্টেম আল্ট এফওয়াই টুফোর সিরিজের পণ্য।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্রিস্টাল বলরুমে পণ্য দু’টির বাজারজাতকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

গণমাধ্যমকর্মী ও একঝাঁক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (প্রাঃ) লিঃ বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, আরএমডিসি সনি সাউথ ইষ্ট এশিয়ার হেড অব মার্কেটিং ইয়াপ য়্যাং, টিভি প্রোডাক্ট মার্কেটিং এক্সপার্ট কেভিন টিও, পারসোনাল এন্টারটেইনমেন্ট প্রোডাক্ট মার্কেটিং এক্সিকিউটিভ লিয়ান শিয়ে, এবং সনি ইন্টারন্যাশনাল (প্রাঃ) লিঃ বাংলাদেশ শাখার প্রোডাক্ট স্পেশালিস্ট দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক প্রযুক্তির এক অসাধারণ সমারোহ থাকছে ব্রাভিয়া সিরিজের ব্রাভিয়া নাইন মিনি এলইডি, ব্রাভিয়া এইট ওএলইডি, ব্রাভিয়া সেভেন মিনি এলইডি এবং ব্রাভিয়া থ্রি এলইডি টিভিতে। একইসঙ্গে সাউন্ড সিস্টেমের জগতে নতুন মাত্রা যোগ করতে বাজারে এসেছে আল্ট টাওয়ার টেন, আল্ট ফিল্ড সেভেন, আল্ট ফিল্ড ওয়ান, এসআরএস-এক্সভি-৫০০ এবং ওয়্যারলেস হেডফোন আল্ট ওয়ার।

ব্রাভিয়া টিভির জীবন্ত রঙ ও নিখুঁত কনট্রাস্ট দর্শকদের দেবে অপূর্ব এক মোহময় অভিজ্ঞতা। আর আল্ট এফওয়াই টুফোর সাউন্ড সিস্টেমের শক্তিশালী বেস, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড শ্রোতাকে প্রতিটি শব্দের গভীরে পৌঁছে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা জোরদার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে সরকার। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে...

আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন কোথায় ও কীভাবে

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করছে ভারত। রবিবার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার...

লভ্যাংশ দেবে না ফাস ফাইন্যান্স

শেয়ারবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত...

পপুলার লাইফের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল অনুষ্ঠিত সভায় কোম্পানিটির সর্বশেষ...

Recent Comments