Friday, May 1, 2026
Home জাতীয় বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় সহযোগিতার আশ্বাস ইইউর

বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় সহযোগিতার আশ্বাস ইইউর

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে শুরু হওয়া গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কাঙ্ক্ষিত সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দেশের নেতৃত্ব ও রাজনৈতিক দলগুলোর প্রতি গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানায় সংস্থাটি।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে ইইউ জানায়, বাংলাদেশের গণতান্ত্রিক পথে অগ্রযাত্রাকে তারা স্বাগত জানায় এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখবে। পোস্টে বলা হয়, “অন্তর্বর্তী সরকারের অধীনে গণতান্ত্রিক নির্বাচনের পথে বাংলাদেশের যাত্রাকে আমরা সমর্থন করি।”

ইইউ আরও উল্লেখ করে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমানে যে প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, তা অংশগ্রহণমূলক, অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। সংস্থাটির মতে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই পরিবর্তন গণতন্ত্রকে আরও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করতে পারে।

রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে ইইউ বলেছে, “আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা সব রাজনৈতিক দলকে গঠনমূলক ও ইতিবাচকভাবে পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে উৎসাহিত করছি।” ইইউ মনে করে, সমালোচনা ও প্রতিযোগিতা থাকলেও রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব।

নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহলে জটিলতা ও উত্তেজনা থাকলেও ইইউর এই সমর্থন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করেছে। সংস্থাটি আশা প্রকাশ করেছে, অন্তর্বর্তী সরকারের অধীনে পরিচালিত এ প্রক্রিয়া দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক অগ্রগতিকে আরও গতিময় করবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ষড়যন্ত্রকারীরা বিশ্ব দরবারে দেশকে বন্ধুহীন করার চক্রান্ত করছে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কিছু মহলের সেটি পছন্দ নয়। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত...

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয়দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত...

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন! দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১...

প্রথম প্রান্তিক সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৪১ কোটি টাকা নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা...

Recent Comments