Tuesday, June 16, 2026
Home অর্থ-বানিজ্য ৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয়দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত শেষে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি চালু করা হয়।

বর্তমানে ইউনিটটি থেকে প্রায় ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এর আগে গত ২৫ এপ্রিল বয়লারের পাইপ ফেটে যাওয়ায় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী মো. মোহসীনুল ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় মেরামত শেষে ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে।

তিনি আরও জানান, কেন্দ্রটির ৩ নম্বর ইউনিটে বর্তমানে ওভারহোলিং চলছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী ১৫ মের মধ্যে ইউনিটটি চালু করা সম্ভব হতে পারে। এটি চালু হলে বিদ্যুতের লোডশেডিং আরও কমে আসবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে দুটি আগেই বন্ধ ছিল। সর্বশেষ ১ নম্বর ইউনিটটিও কয়লার সঙ্গে পাথর ঢুকে বয়লারের টিউব ফেটে যাওয়ায় বিকল হয়ে পড়ে। ফলে কিছু সময়ের জন্য কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ২ নম্বর ইউনিট (১২৫ মেগাওয়াট) ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে এবং ৩ নম্বর ইউনিট (২৭৫ মেগাওয়াট) দীর্ঘদিন ধরে অচল রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড...

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

নারী কর্মীদের জন্য এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

‘হার এশিয়াটিক সার্কেল’–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের। বাতিঘর আর্ট স্পেস, বনানী, ঢাকা। ১৫ জুন ২০২৬ছবি: আয়োজকদের সৌজন্যে নারী কর্মীদের সৃজনশীল...

Recent Comments