Thursday, June 25, 2026
Home জাতীয় ফুটপাত দখলমুক্ত করতে ঢাকায় ডিএমপির অভিযান

ফুটপাত দখলমুক্ত করতে ঢাকায় ডিএমপির অভিযান

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী ঢাকায় জনদুর্ভোগ কমাতে এবং পথচারীদের চলাচলের সুবিধায় আজ বুধবার (১ এপ্রিল) থেকে বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে। ফুটপাত ও সড়কের অংশ দখল করে গড়ে ওঠা অবৈধ রেস্টুরেন্ট, ওয়ার্কশপ ও স্থায়ী স্থাপনা উচ্ছেদই এ অভিযানের মূল লক্ষ্য।

ডিএমপির ট্রাফিক বিভাগ মঙ্গলবার (৩১ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মহানগরের আট ট্রাফিক বিভাগের মধ্যে রমনা বিভাগ থেকে অভিযান শুরু হয়ে গুলশান বিভাগে গিয়ে শেষ হবে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সড়কের পাশে অবৈধভাবে দোকান পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাফিক বিভাগ জানায়, প্রভাবশালী কিছু ব্যবসায়ীর দখলদারিত্বের কারণে সৃষ্ট তীব্র যানজট নিরসনে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানান, অভিযানটি সাধারণ হকারদের বিরুদ্ধে নয়, বরং যেসব ব্যবসায়ী সড়কের ওপর রেস্টুরেন্টের রান্নাঘর বা স্থায়ী স্থাপনা নির্মাণ করে জনপথ দখল করেছেন, তাদের বিরুদ্ধেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, বৈধ সীমার বাইরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের উচ্ছেদ করা হবে। পাশাপাশি হকারদের জন্য নির্ধারিত এলাকায় শিগগিরই ‘হলিডে’ ও ‘নাইট মার্কেট’ চালুর পরিকল্পনাও রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments