Sunday, May 31, 2026
Home জাতীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কার্যক্রমে এপ্রিলে ২টি নতুন প্রকল্প উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কার্যক্রমে এপ্রিলে ২টি নতুন প্রকল্প উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কার্যক্রম ত্বরান্বিত করতে ঝিনাইদহের শৈলকূপা ও ফেনী জেলায় দুটি নতুন প্রকল্প উদ্বোধন করবেন।

আজ বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন

দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কার্যক্রম ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে আরও দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

তিনি জানান, কলকারখানার বর্জ্যে খাল দূষণ, অবৈধ দখল উচ্ছেদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়াসহ ১৮০ দিনের চলমান কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়েছে।

পানিসম্পদমন্ত্রী বলেন, ১৮০ দিনের কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

ইতোমধ্যে দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি খাল খনন কাজের উদ্বোধন সম্পন্ন হয়েছে এবং সেখানে কার্যক্রম চলমান রয়েছে। এপ্রিল মাসেই আরও দুটি খাল খনন প্রকল্প উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি ঝিনাইদহ জেলার শৈলকুপায় এবং অন্যটি ফেনী জেলায় বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রী নিজেই এসব প্রকল্প উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments