Sunday, May 31, 2026
Home অর্থ-বানিজ্য গার্মেন্টসের মতো অন্যান্য খাতেও প্রণোদনার পরিকল্পনা সরকারের : অর্থমন্ত্রী

গার্মেন্টসের মতো অন্যান্য খাতেও প্রণোদনার পরিকল্পনা সরকারের : অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে ঋণনির্ভরতা থেকে বের করে বিনিয়োগনির্ভর করতে কাজ করছে সরকার, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহামুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, গার্মেন্টস খাতের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতকেও বিশেষ সুবিধা দেওয়া হবে, যেন রপ্তানি বহুমুখীকরণ সম্ভব হয়।

বুধবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে চেয়ারম্যান আব্দুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শুধু গার্মেন্টস খাতের ওপর নির্ভর করে অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়।

তাই নতুন নতুন রপ্তানি খাতকে এগিয়ে আনতে হবে। এ জন্য গার্মেন্টস খাতের মতো বন্ডেড ওয়্যারহাউস, ব্যাক-টু-ব্যাক, এলসি ও অন্যান্য সুবিধা অন্য খাতেও দেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার আগামী বাজেটকে সামনে রেখে বড় চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। তবে টাকা ছাপিয়ে নয়, বরং বিনিয়োগ বাড়িয়েই অর্থনীতি শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments