Saturday, June 6, 2026
Home কর্পোরেট প্রিমিয়ার ব্যাংকের ব্যামেলকো কনফারেন্স

প্রিমিয়ার ব্যাংকের ব্যামেলকো কনফারেন্স

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল অ্যান্ড সিএফটি) কার্যক্রম আরো জোরদার করার লক্ষ্যে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির উদ্যোগে দিনব্যাপী ব্যামেলকো কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থিত লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে (এলটিডিসি) শনিবার এ সম্মেলনের উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান।

দিনব্যাপী এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান এসএম ওয়ালি উল মোর্শেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন এবং ডেপুটি ক্যামেলকো (ভারপ্রাপ্ত) সাদিয়া এম হান্নান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।

সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে ছিলেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক সাদরিল আহমেদ এবং যুগ্ম পরিচালক মো. জয়নুল আবেদীন। তারা দেশীয় আইন, ট্রানজ্যাকশন মনিটরিং, কেওয়াইসি ও ইডিডি বাস্তবায়নের চ্যালেঞ্জ, নিয়ন্ত্রক রিপোর্টিং প্রক্রিয়া এবং ট্রেড-ভিত্তিক ও ক্রেডিট-সমর্থিত মানি লন্ডারিং ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কার মধ্যে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মসূচি শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী...

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও তুরস্ক

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা নিয়ে কাজ করার...

ডিজিটাল হচ্ছে ভ্যাট রিটার্ন, কমছে প্রশাসনিক জটিলতা ও ভোগান্তি

দেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট নিবন্ধিত (বিআইএনধারী) প্রতিষ্ঠানগুলোর জন্য...

বিদ্যুতের নতুন মূল্যেও বাজারে বড় প্রভাব পড়ার আশঙ্কা নেই

বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয়ের ফলে বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে না বলে মনে করছে সরকার। তবে এ সুযোগে কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম...

Recent Comments