শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
মুগদা থানা এলাকায় গ্রেপ্তারকৃতরা হলেন, সাব্বির হাওলাদার (২৫), আল আমিন (৩৬), পলাশ ইসলাম (৩৯), মো. আসমাল (২০), খলিল (৩৪), জাহিদুল ইসলাম (৩৫), সোহাগ (২৬), কালাম (২৮), বোরহান উদ্দিন (৩৫), রাজিব (২৮), বকুল (৩৫), হাসান মিয়া (২৭), আনোয়ার হোসেন (২৬), মমিন (৩৮) ও শামিম ইকবাল বাপ্পি (২৭)।
রূপনগর থানা এলাকায় গ্রেপ্তারকৃতরা হলেন, হাবিব (২২), মনির হোসেন (৩৮), সোহাগ (২৮), রিপন (২২), মারুফ হোসেন (২১), ইকবাল হাসান (২১), নাঈম (২০), জহিরুল ইসলাম জহির (২১), তামিম হোসেন (১৯), আব্দুর রহমান (১৯), সোহেল রানা (২০) ও জিহাদ (২১)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুর রহমান সরদার (২৫), রিপন দেবনাথ (৩৫), মোছা. নাছরিন বেগম (১৯), মোছা. শিরিন (১৭), সাকিব আল হাসান (২৩), দেলোয়ার (৪০), মো. রানা ইসলাম (৩০), নাইমুল ইসলাম (৮), রাকিব (২২), বায়জিদ (২৩), রাকিব (২২), সবিজ হাওলাদার (২৫), মো. নাইম (২৩) ও মো. শাহিন (২৪)। ডিসি তালেব জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।


