Friday, July 10, 2026
Home জাতীয় আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে ১ থেকে ১২ জুন পর্যন্ত চলমান এ সম্মেলনে বিশ্বের ১৮৭টি দেশের সরকার, শ্রমিক ও নিয়োগকর্তা পক্ষের প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন।

সম্মেলনের মূল অধিবেশনে আগামী ৮ জুন বাংলাদেশের প্রতিনিধিদলের বক্তব্য উপস্থাপনের কথা রয়েছে। এ সময় শ্রমমন্ত্রী দেশের শ্রমবাজারের বর্তমান অবস্থা, শ্রমিক কল্যাণ, কর্মসংস্থান সম্প্রসারণ, সামাজিক ন্যায়বিচার এবং শ্রম অধিকার সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন।

বিশেষ করে সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া শ্রম আইন (সংশোধন) ২০২৬-এর বিভিন্ন দিক এবং এর মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করা হবে।

সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমের পাশাপাশি জেনেভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে শ্রমমন্ত্রীর। আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক, ওআইসি লেবার সেন্টারের শীর্ষ কর্মকর্তা এবং দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে শ্রমখাতে সহযোগিতা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশের সরকারি প্রতিনিধিদলে শ্রমসচিব মো. আব্দুর রহমান তরফদারসহ মোট ছয়জন সদস্য রয়েছেন। অন্যদিকে নিয়োগকর্তা পক্ষ থেকে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএ সভাপতি মো. হাতেমসহ নয়জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

এছাড়া শ্রমিক পক্ষের ১১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস। সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক শ্রমমান উন্নয়ন ও শ্রমখাতে বৈশ্বিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে উপায়ের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

ফান্ড ট্রান্সফার, রেমিট্যান্স সেবা এবং শরিয়াহসম্মত ইসলামিক মাইক্রো সেভিংস কার্যক্রম সম্প্রসারণে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক...

উদ্ধার ও যোগাযোগ সচল করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনী

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ...

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন এবং পাহাড়ি...

বৃষ্টির প্রভাবে রাজধানীতে বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম

  টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে সবজি, মাছ ও মুরগির দাম বেড়ে যাওয়ায় বাড়তি...

Recent Comments