Thursday, July 23, 2026
Home জাতীয় জামায়াতের জোটে লেবার পার্টি, ১১ দলে পরিণত

জামায়াতের জোটে লেবার পার্টি, ১১ দলে পরিণত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে ‘বাংলাদেশ লেবার পার্টি’। এর ফলে জোটটি ১১ দলীয় জোটে পরিণত হলো। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জামায়াতের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেবার পার্টিকে জোটে যুক্ত করার এই তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ টি এম মা’ছুম।

এসময় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম বলেন, ‘আমরা একটি ন্যায়-ইনসাফভিত্তিক ও আধিপত্যবিরোধী একটি দেশ গড়তে চাই। আমরা সম্মিলিতভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এর মাধ্যমে আমাদের জোটটি ১১ দলীয় জোটে পরিণত হলো।

এসময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) বলেন, ১০ দলের মহৎ উদ্যোগের সঙ্গে কাজ করার জন্য যুক্ত করায় লেবার পার্টি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

তিনি বলেন, আমরা ইনসাফের বাংলাদেশ গড়ার কর্মী হিসেবে ১১ দলীয় জোটে যোগদান করেছি। আমরা একটি অর্থবহ পরিবর্তন চাই। যে পরিবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। আমরা আজ নতুনভাবে শুরু করছি।

তিনি বলেন, আমরা ১৮ দলীয় জোটে (সাবেক বিএনপি জোট) জামায়াতে ইসলামীসহ দীর্ঘদিন কাজ করেছি। আমরা ২০ বছর এক সঙ্গে কাজ করছি। আমরা নীতি নৈতিকতার কাছে আমরা পরীক্ষিত, কোনো সুবিধার কাছে আমরা মাথা নত করিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার...

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক...

প্রবৃদ্ধির ধারায় আর্থিক সক্ষমতা বাড়িয়েছে যমুনা ব্যাংক

২০২৫ অর্থবছরে আর্থিক কার্যক্রমের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ (২২ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...

Recent Comments