Saturday, June 6, 2026
Home কর্পোরেট প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক

প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক

করপোরেট গভর্ন্যান্সে দুর্বলতা ও ঋণ শৃঙ্খলার ঘাটতির কারণে প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক।

তিনি জানান, ছয় সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে, যেখানে আগের কোনো পরিচালককে রাখা হয়নি। নতুন বোর্ডে পাঁচজন স্বতন্ত্র পরিচালক এবং একজন উদ্যোক্তা পরিচালককে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ধারা ৪৭ অনুযায়ী বোর্ড ভেঙে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইনের অধীনে, আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় বা জনস্বার্থে প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যায় বলা হয়েছে, প্রিমিয়ার ব্যাংকের বিদ্যমান বোর্ড কার্যকর নীতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং সুশাসন ও স্বচ্ছতা বজায় রাখতে পারেনি। তাই ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা ও ব্যাংকিং খাতে জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নতুন পর্ষদ নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন বোর্ডে উদ্যোক্তা পরিচালক হিসেবে রয়েছেন ডা. আরিফুর রহমান। আর স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ফোরকান হোসেন, ইউসিবি ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক শেখ মোর্শেদ জাহান এবং প্রাইম ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক এম নুরুল আলম এফসিএস।

তবে নতুন পর্ষদে এখনো চেয়ারম্যান মনোনীত হয়নি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শিগগিরই নতুন বোর্ড সভায় সদস্যদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচন আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট

চলতি জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা ও আচরণবিধি হালনাগাদ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরপর আগামী...

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। দলের...

আদ্-দ্বীনের জবাব সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিলের ইঙ্গিত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

জলবায়ু বার্তা প্রণয়ন ও পরিবেশ দিবস উদযাপন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেছেন। শনিবার (৬ জুন) সকালে...

Recent Comments