Tuesday, July 21, 2026
Home জাতীয় পাইকগাছায় তারেক রহমানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পাইকগাছায় তারেক রহমানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খুলনার পাইকগাছা উপজেলায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দুই সহস্রাধিক মানুষের হাতে নতুন কম্বল তুলে দেওয়া হয়।  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের বিভিন্ন সামাজিক কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের উদ্যোগে ইতিমধ্যে মসজিদ, মাদ্রাসা এবং হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া সুপেয় পানির অভাব দূর করতে কয়েকটি গ্রামে ও বাজারে ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

কম্বল পেয়ে শীতার্ত মানুষদের মধ্যে আনন্দের ছাপ ফুটে ওঠে। অনেকেই জানান, শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ। আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, পাইকগাছা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এবং এসএম মোস্তাফিজুর রহমান পারভেজ।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের জন্য সহায়ক এবং সমাজে দৃষ্টান্তমূলক। ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং...

সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাৎ করেছেন।...

উন্নত চিকিৎসা লাগলে সরকার পিছিয়ে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে এখনো চিকিৎসাধীন আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সরকার কোনো ধরনের কার্পণ্য...

২০২৭ সালের সরকারি দুই হজ প্যাকেজ ঘোষণা

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি পৃথক হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ...

Recent Comments