Sunday, May 31, 2026
Home জাতীয় পরবর্তী ১০ দিন দেশজুড়ে অতি ভারি বৃষ্টির সতর্কতা

পরবর্তী ১০ দিন দেশজুড়ে অতি ভারি বৃষ্টির সতর্কতা

সারা দেশে আগামী ১০ দিন বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৫ জুলাই) একাধিক দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে।

শুক্রবার থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাতের ধারা চলবে আগামী সপ্তাহজুড়ে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

পরবর্তী দিনগুলোতেও প্রায় একই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলে জানায় সংস্থাটি। রোববার ও সোমবারেও দেশের অধিকাংশ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়া দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী, দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে। এরপরের পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস সবাইকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে, বিশেষ করে নদী ও পাহাড়ি অঞ্চলে বসবাসকারীদের প্রতি সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। এছাড়া জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঝুঁকি থাকায় স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ফিনল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় এ অর্থ সহায়তার...

দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে। রোববার...

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

Recent Comments