শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি বিইএফটিএন (BEFTN) সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে। এই প্রক্রিয়ায় দ্রুত ও নিরাপদভাবে লভ্যাংশ হস্তান্তরের সুযোগ তৈরি হয়, ফলে বিনিয়োগকারীরা নির্ধারিত সময়ের মধ্যেই তাদের পাওনা লভ্যাংশ গ্রহণ করতে পারেন।
উল্লেখ্য, আলোচ্য অর্থবছরের জন্য ইউনাইটেড ফাইন্যান্স ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। যা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (AGM) অনুমোদনের পর বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করা হয়।


