Thursday, July 23, 2026
Home জাতীয় ধর্ষণ ও হত্যার হুমকির অভিযোগ তুলল ঢাবি ছাত্রী

ধর্ষণ ও হত্যার হুমকির অভিযোগ তুলল ঢাবি ছাত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী অভিযোগ করেছেন যে, সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবের দ্বারা পোশাক নিয়ে হেনস্তার শিকার হওয়ার পর তার ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, পুলিশের মাধ্যমে তার তথ্য ছড়িয়ে পড়ায় তিনি ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে ওই শিক্ষার্থী লেখেন, “আমার সংবেদনশীল তথ্য পুলিশ প্রকাশ করেছে। জিজ্ঞাসা করলে তারা বলছে, এজাহার কপি নাকি পাবলিক করা যায়। তাহলে এত তথ্য সেখানে কেন রাখা হয়?” তিনি আরও উল্লেখ করেন, পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে হয়তো তিনি মামলা করতেন না। অভিযোগকারী শিক্ষার্থী জানান, মামলার পর থেকেই তিনি বিভিন্ন নম্বর থেকে ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন। তার ভাষায়, “আমি শুধু প্রতিবাদ করেছিলাম, তাই এই হুমকি পাচ্ছি। যারা দেশের বিচারব্যবস্থার দায়িত্বে আছেন, তারা কি এটাকে ন্যায়বিচার বলবেন?”

এই ঘটনায় অভিযুক্ত মোস্তফা আসিফ অর্ণবকে গ্রেপ্তার করা হলেও পরে জামিনে মুক্তি দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। তারা হুঁশিয়ারি দেন, যদি তাকে চাকরিতে বহাল রাখা হয়, তবে তারা ক্লাস বর্জন করবেন। শিক্ষার্থীদের অভিযোগ, মামলা প্রত্যাহারে অভিযুক্তের পক্ষে বিভিন্নভাবে জনসমাগম (মব) তৈরি করা হয়েছে। এর প্রতিবাদে আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্কসহ ঢাবির ২০টি বিভাগের শিক্ষার্থীরা বিবৃতি দিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী দেশের বিচারব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লেখেন, “একজন অপরাধী নিজের দোষ স্বীকার করার পরও জামিন পেয়ে যায়। এর মানে, অপরাধী বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারবে, আর ভিকটিম হলে উল্টো হয়রানির শিকার হতে হবে।” তিনি আরও বলেন, “আমি ভেবেছিলাম, উচ্চশিক্ষা শেষে দেশে কিছু করব। কিন্তু এখন মনে হচ্ছে, এ দেশ ছেড়ে চলে যাওয়াই ভালো।”

শিক্ষার্থীরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আরও বড় পরিসরে প্রতিবাদ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পদ্মা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়াছিম জাব্বার

রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ওয়াছিম জাব্বার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা...

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার...

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক...

প্রবৃদ্ধির ধারায় আর্থিক সক্ষমতা বাড়িয়েছে যমুনা ব্যাংক

২০২৫ অর্থবছরে আর্থিক কার্যক্রমের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,...

Recent Comments