Thursday, July 2, 2026
Home কর্পোরেট দ্বিতীয়বারের মতো গুলশান ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জনাব এম. এ. কাদের (অনু)

দ্বিতীয়বারের মতো গুলশান ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জনাব এম. এ. কাদের (অনু)

গুলশান ক্লাব লিমিটেডের ২০২৫-২০২৬ মেয়াদের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ক্লাবের ৪৭তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন জনাব এম.এ.কাদের (অনু)। তিনি মোট ৬৩৫ ভোট পেয়ে সদস্যদের আস্থা অর্জন করেন।

শনিবার (২০ ডিসেম্বর ) ২০২৫ তারিখে অনুষ্ঠিত এ নির্বাচনে ক্লাবের ১১৫৬ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের ফলাফলে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হন মেহতাজ কামাল খান।

এছাড়া নবনির্বাচিত পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন আনাফ আজিজ, সাদ রহিম চৌধুরী, হামিম হাসান (জয়ী), রুখসানা রাহিম, মো. আরাফাতুর রহমান আপেল, তানভীর ইসলাম, তাইসির হাসান আমিন, মুরাদ ইকবাল চৌধুরী এবং রিফাত বিন আলম। নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান তারিকুর রহমান (মিলন)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

বিডা ও এনবিআর প্রধান হিসেবে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা

দেশে সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও সমন্বিত করতে আগামী মাস থেকেই প্রথম ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) প্রতিষ্ঠার কাজ শুরু হতে যাচ্ছে। এ উদ্যোগের...

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি আওলাদ হোসেন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কেএম আওলাদ হোসেন, যা গতকাল থেকে কার্যকর হয়েছে। এর আগে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক...

Recent Comments