Wednesday, May 13, 2026
Home জাতীয় বিকাশ দিয়ে মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন কীভাবে

বিকাশ দিয়ে মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন কীভাবে

ডিজিটাল যুগের আধুনিক মেট্রোরেলের স্থায়ী কার্ড লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার দিন অবশ্য ফুরিয়েছে। স্থায়ী কার্ড রিচার্জ করতে আর স্টেশনে যেতে হবে না। গত ২৫ নভেম্বর ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে স্থায়ী কার্ড রিচার্জ করার সুবিধা চালু হয়ে

বিকাশ অ্যাপে প্রবেশ করে সাজেশন সেকশন থেকে মেট্রোরেল নির্বাচন করতে হবে। তখন সরাসরি www.rapidpass.com.bd পেজ মোবাইল পর্দায় ভেসে উঠবে। সেখান থেকে নতুন অ্যাকাউন্ট খুলতে নিবন্ধন অপশনে ক্লিক করতে হবে। সব তথ্য ইনপুট দিতে হবে। শেষে ওটিপি দিয়ে সাবমিট করলে নিবন্ধনপ্রক্রিয়া শেষ হবে। এতে ১-২ মিনিটের বেশি লাগবে না। একবার নিবন্ধন হয়ে গেলে পরে শুধু মোবাইল নম্বর বা ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলেই হবে।

এবার রিচার্জ অপশনে র‍্যাপিড পাস বা এমআরটি পাস কার্ডটি নির্বাচন করে চাহিদামতো টাকার পরিমাণ উল্লেখ করতে হবে। তারপর ‘পে উইথ বিকাশ’ বাটন নির্বাচন করতে হবে। তারপর বিকাশ নম্বর দিয়ে নিশ্চিত করলে ভেরিফিকেশন কোড দিতে হবে। তারপর গোপন পিন নম্বর দিলেই রিচার্জের প্রাথমিক প্রক্রিয়া শেষ হবে। এ সময় মোবাইলে খুদে বার্তার মাধ্যমে রিচার্জের পরিমাণটি নিশ্চিত করা হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকিতে পড়তে পারে ৫০ লাখ প্রবাসী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে উপসাগরীয় শ্রমবাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস...

প্রাইম ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (১৩...

প্রথম প্রান্তিকে ইবিএলের মুনাফায় ২৮ শতাংশ প্রবৃদ্ধি

ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সমন্বিত মোট মুনাফায় ২৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। শক্তিশালী বিনিয়োগ আয়, বৈদেশিক মুদ্রা আয় প্রবৃদ্ধি এবং প্রভিশনিং...

শাহজালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট

বাংলাদেশ টেনিস ফেডারেশনের উদ্যোগে ১৪ মে থেকে ২০ মে পর্যন্ত জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা, ঢাকায় “শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬” অনুষ্ঠিত...

Recent Comments