Wednesday, July 1, 2026
Home জাতীয় পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি

পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড় পরিসরের পুলিশি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব তথ্য জানান।

তিনি বলেন, পূর্বাচল দ্রুত বিকাশমান একটি আবাসন এলাকা। ভবিষ্যতে এখানে জনসংখ্যা ও বাণিজ্যিক কার্যক্রম আরও বৃদ্ধি পাবে। সে বিষয়টি বিবেচনায় রেখে আগাম পরিকল্পনার অংশ হিসেবে পর্যাপ্ত পুলিশি অবকাঠামো নির্মাণ এবং জনবল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বাসিন্দারা কার্যকর ও দ্রুত আইনশৃঙ্খলা সেবা পান।

আইজিপি জানান, পুলিশের জন্য বরাদ্দ পাওয়া ২৯ দশমিক ২১ একর জমির মধ্যে ইতোমধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট জমির প্রক্রিয়াও এগিয়ে চলছে। এসব জমিতে ধাপে ধাপে প্রয়োজনীয় পুলিশ স্থাপনা নির্মাণ করা হবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক পুলিশ বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এ বিভাগের জন্য প্রায় ৬ হাজার ৫২৪টি জনবল সৃষ্টির প্রস্তাবও রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। নতুন পুলিশ ক্যাম্প চালুর মাধ্যমে পূর্বাচলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গণ-অভ্যুত্থানের মাসজুড়ে ছাত্রদল, জামায়াত ও এনসিপির মাসব্যাপী কর্মসূচি

আজ বুধবার (১ জুলাই) থেকে শুরু হয়েছে ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মাস। ২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ধীরে...

পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড় পরিসরের পুলিশি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

চার মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি নতুন করে সংকটে পড়েছে। মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠকে বসার...

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন

ব্যাংক হলিডে উপলক্ষে আজ (বুধবার) দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ...

Recent Comments