Thursday, June 25, 2026
Home কর্পোরেট দেওয়ানগঞ্জে লায়ন্স ক্লাব ও প্রোটেস্টিং ভয়েজের বিনামূল্যে চক্ষু শিবির

দেওয়ানগঞ্জে লায়ন্স ক্লাব ও প্রোটেস্টিং ভয়েজের বিনামূল্যে চক্ষু শিবির

 

“সেবাই ব্রত” এই মূলমন্ত্র ধারণ করে লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস, ঢাকা প্রোটেস্টিং ভয়েজ এবং মরহুম দৌলত হোসেন চৌধুরী ট্রাস্টের যৌথ উদ্যোগে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৪নং হাতীভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল বাজারস্থ হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির আয়োজন করা হয়।

শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই শিবিরে এলাকার ৬০০ জনেরও বেশি মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেবা গ্রহণকারীরা বিভিন্ন চক্ষু রোগের পরীক্ষা এবং পরামর্শ পেয়ে সন্তুষ্ট হন। এছাড়া, যারা ছানী রোগে আক্রান্ত ছিলেন, তাদের জন্য লায়ন্স চক্ষু ইনস্টিটিউট এবং জেনারেল হাসপাতালে বিনামূল্যে অপারেশনের প্রতিশ্রুতি দেওয়া হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন ইঞ্জিনিয়ার সেলিম মিয়া, লায়ন সাদাত ফেরদৌস (ডিস্ট্রিক্ট জোন চেয়ারপার্সন), লায়ন আবু সাউদ (ক্লাব সেক্রেটারি), লায়ন ফাহাদ ফেরদৌস (গাইডিং লায়ন), লায়ন আতিয়া সিদ্দিকা (ক্লাব ট্রেজারার) সহ অন্যান্য সদস্যরা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিলরুবা ইয়াসমিন চৌধুরী।

চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন লায়ন চক্ষু ইনস্টিটিউট ও জেনারেল হাসপাতালের অভিজ্ঞ ডাক্তাররা। তারা রোগীদের সঠিক চিকিৎসা প্রদান করে এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সুপারিশ করেন।

এই ধরনের সেবামূলক উদ্যোগ স্থানীয় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলছে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

Recent Comments