Thursday, June 25, 2026
Home কর্পোরেট ওয়ালটন কম্পিউটার পণ্যে ৫০% পর্যন্ত বিশেষ ছাড়

ওয়ালটন কম্পিউটার পণ্যে ৫০% পর্যন্ত বিশেষ ছাড়

নতুন বছরে ক্রেতাদের জন্য এক অসাধারণ অফার নিয়ে এসেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের ‘২৫-এ ৫০% মেগা সেল অফার’ ক্যাম্পেইনের মাধ্যমে কম্পিউটার পণ্যে ৫০% পর্যন্ত ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে। এই বিশেষ ছাড়ের আওতায় ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর, স্পিকার এবং অন্যান্য কম্পিউটার এক্সেসরিজসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য পাওয়া যাবে।এই ক্যাম্পেইনটি শুরু হয়েছে শনিবার (১১ জানুয়ারি) থেকে এবং চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম অথবা ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকরা এই বিশেষ অফার উপভোগ করতে পারবেন। ওয়ালটন আরও এক্সট্রা সুবিধা প্রদান করছে, যেমন ১ হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কেনার ক্ষেত্রে ফ্রি হোম ডেলিভারি।

এই উদ্যোগের লক্ষ্য হলো গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে উচ্চমানের আইটি পণ্য সরবরাহ করা। ওয়ালটন ডিজি-টেকের চেয়ারম্যান এস এম রেজাউল আলম বলেছেন, “আমরা চাচ্ছি যে, ক্রেতারা যেন কম দামে মানহীন রিফারবিশড পণ্য না কিনে, বরং সঠিক এবং উচ্চমানের পণ্য কিনে উপকৃত হন। আমাদের এই ক্যাম্পেইন সেই উদ্দেশ্যেই চালু করা হয়েছে।”ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান জানিয়েছেন, “ওয়ালটনের নিজস্ব উৎপাদন লাইনে তৈরি আইটি পণ্যগুলো ওয়ালটন ব্র্যান্ডকে আরও শক্তিশালী করেছে। আমাদের পণ্যের গুণগত মানে ক্রেতারা সন্তুষ্ট, আর আমরা প্রযুক্তি খাতে নেতৃত্ব দিয়ে যাচ্ছি।”

এছাড়াও, ওয়ালটন ডিজি-টেকের এএমডি লিয়াকত আলী মন্তব্য করেছেন, “বর্তমানে রিফারবিশড পণ্যে বাজার সয়লাব হয়ে গেছে, যা পরিবেশের জন্যও ক্ষতিকর। ক্রেতারা যাতে এসব মানহীন পণ্যে আকৃষ্ট না হন, তার জন্যই ওয়ালটন এ ধরনের বিশেষ অফার দিয়ে তাদের উপকারে আসছে।”ক্যাম্পেইনের আওতায় অন্যান্য পণ্য যেমন: অ্যাকসেস কন্ট্রোল, ক্যাবল, কার্টিজ, সিসিটিভি, রাউটার, স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক, মেমোরি কার্ড, র্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, পেন ড্রাইভ, হেডফোন, ওয়াই-ফাই রাউটারসহ বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ পাওয়া যাবে। ওয়ালটনের এই পদক্ষেপের মাধ্যমে দেশীয় প্রযুক্তি খাতের বিকাশে আরও এক ধাপ এগিয়ে গেল প্রতিষ্ঠানটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চার্টার্ড লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত...

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

Recent Comments