Wednesday, June 24, 2026
Home আইন আদালত ড. ইউনূসকে বিদেশ যেতে আদালতের অনুমতি নিতে হবে

ড. ইউনূসকে বিদেশ যেতে আদালতের অনুমতি নিতে হবে

বিদেশ যেতে ড. ইউনূসকে আদালতের অনুমতি নিতে হবে এই নির্দেশনার পাশাপাশি গ্রামীণ টেলিকমে শ্রম আইন লঙ্ঘনের দায়ে শ্রম আদালতের দেওয়া ছয় মাসের সাজা– শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিত করে জামিন দেওয়া কেন অবৈধ হবে না– তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বিদেশ যেতে হলে তাঁকে আদালতকে জানাতে হবে। আজ সোমবার (৫ জানুয়ারি) উচ্চ আদালত এ নির্দেশ দেন।

এই নির্দেশনার পাশাপাশি গ্রামীণ টেলিকমে শ্রম আইন লঙ্ঘনের দায়ে শ্রম আদালতের দেওয়া ছয় মাসের সাজা– শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিত করে জামিন দেওয়া কেন অবৈধ হবে না– তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল জারি করেন।

এর আগে গতকাল রোববার ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তার ছয় মাসের কারাদণ্ডের রায় স্থগিতের আপিল ট্রাইব্যুনালের আদেশ চ্যালেঞ্জ করে এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদেরকে সংশ্লিষ্ট আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে নিষেধাজ্ঞা দিতে হাইকোর্টে রিভিশন আবেদন দায়ের করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

এছাড়া, তিনি আদালতের অনুমতি ছাড়া যাতে বিদেশ যেতে না পারেন এবং শ্রম আপিল আদালতে ড. ইউনূসের মামলা ৬ মাসের মধ্যে যেন নিষ্পত্তি হয় হাইকোর্টে এমন আবেদনও করা হয়।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এই আদেশ দেন হাইকোর্ট বেঞ্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments