Tuesday, May 19, 2026
Home পুঁজিবাজার ডিএসইর নবনিযুক্ত এমডির সঙ্গে আইএসটিসিএল প্রতিনিধিদের সাক্ষাৎ

ডিএসইর নবনিযুক্ত এমডির সঙ্গে আইএসটিসিএল প্রতিনিধিদের সাক্ষাৎ

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ’র সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) একদল প্রতিনিধিগণ। এ সময় আইএসটিসিএল’র পক্ষ থেকে প্রতিনিধিরা নবিনিযুক্ত এমডিকে ফুলেল শুভেচ্ছা জানায়।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মফিজুর রহমান (সিইও), এসকে আসলাম উদ্দিন (এসিইও), হুর আখতার আমীন (এসিইও) এবং মোঃ আরিফুর রহমান মিয়া (ডিসিইও)।

এর আগে রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এমডি হিসেবে যোগদান করেন ড. এটিএম তারিকুজ্জামান। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৮ আগস্ট তাঁর নিয়োগ অনুমোদন করে।

শেয়ারবাজারে ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে এটিএম তারিকুজ্জামানের। তিনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে এমকম এবং সাউথ ইস্টার্ণ ইউনিভার্সিটি (ইউকে ক্যাম্পাস) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯৭ সালে বিএসইসিতে উপ-পরিচালক হিসেবে যোগদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার

সরকার আগামী পাঁচ বছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রায় পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি ধাপে...

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

দেশের আলোচিত আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)কে ঘিরে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বাহিনীটির কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন আইন...

তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির...

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না...

Recent Comments