Thursday, June 25, 2026
Home পুঁজিবাজার ডিএসইর নতুন সিওও মোহাম্মদ আসাদুর রহমান

ডিএসইর নতুন সিওও মোহাম্মদ আসাদুর রহমান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হয়েছেন মোহাম্মদ আসাদুর রহমান। গতকাল সোমবার তিনি এ পদে যোগ দিয়েছেন। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) যোগদানের আগপর্যন্ত আসাদুর রহমান সিওওর পাশাপাশি ভারপ্রাপ্ত এমডি হিসেবেও দায়িত্ব পালন করবেন।

আসাদুর রহমান ২০১০ সালের ১৫ এপ্রিল সহকারী মহাব্যবস্থাপক হিসেবে ডিএসইতে যোগ দেন। ২০১৩ সালে তিনি উপমহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পান। এরপর ২০১৭ সাল থেকে ডিএসইর মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

আসাদুর রহমান বিভিন্ন সময় ডিএসইর পরিচালনা পর্ষদ ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগ, টিআরইসি অ্যাফেয়ার্স বিভাগ, লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এবং আন্তর্জাতিক বিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে বিভিন্ন সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি হিসেবে আসাদুর রহমান ফিলিপাইন, সিঙ্গাপুর, সাংহাই (চীন), ভারত, মালদ্বীপ, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশের একাধিক স্টক এক্সচেঞ্জের সঙ্গে সভায় অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

দেশব্যাপী সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ সংক্রান্ত ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে...

Recent Comments