Wednesday, July 1, 2026
Home জাতীয় ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে: আইন উপদেষ্টা

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে: আইন উপদেষ্টা

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।  শনিবার (১০ মে) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মতবিনিময় সভায় বক্তৃতা করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার (১০ মে) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মতবিনিময় সভায় বক্তৃতা করছেন আইন উপদেষ্টা আসিফ

শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ-২০২৫’-এর দ্বিতীয় খসড়া নিয়ে মতবিনিময় সভায় বক্তৃতা করেন তিনি।

 

আইন উপদেষ্টা বলেন, ‘ফরহাদ (ফরহাদ মজহার) ভাই, বারবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছেন। ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশনের খুব দরকার আছে। এটা সম্ভবত আমাদের দেশে ১৯৭২ সাল থেকে থাকলেই ভালো হতো। আমরা সবকিছুই খুব প্রফেশনালভাবে নিষ্পত্তি করতে চাই।…আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করব।’ তিনি বলেন, ‘এ লক্ষ্যে আমি এবং প্রধান উপদেষ্টা টিম নিয়ে সাউথ আফ্রিকা যাচ্ছি।’

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের বিষয়ে অিঅসিফ নজরুল বলেন, ‘আমরা এ আইনটা যত ভালো করে করা যায় তেমনভাবেই করব। সব পরামর্শই বিবেচনায় থাকবে। আমরা আইনটা করে যেতে চাই। কারণ, পরের সরকার এটা করবে কি না, আমরা নিশ্চিত নই।’

পরবর্তী সরকার গুমের কোনো আইন করলেও সেটা শক্তিশালী করবে কি না, সন্দেহ প্রকাশ করে আসিফ নজরুল বলেন, ‘আমরা এ আইনটা খুব শক্তিশালী করতে চাই। এখানে যে কমিশন আছে সেটাও খুব শক্তিশালী করতে চাই। কারণ, আমরা এটাও কনফার্ম না যে পরবর্তী সরকার গুমের কোনো আইন করলেও সেটা শক্তিশালী করবে কি না।’

অতীত অপরাধকে কীভাবে এ আইনের আওতায় আনা যায়, সেটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা দোষীদের সাজার ব্যবস্থা করতে বদ্ধপরিকর।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, আইনজীবীসহ বিশিষ্ট ব্যাক্তিরা। তারা এই অধ্যাদেশের দ্বিতীয় খসড়ার বিভিন্ন অস্পষ্টতা এবং সংশোধনযোগ্য ভুলগুলো তুলে ধরেন। বলেন, এই ইস্যু সমাধান না করতে পারলে এই রাষ্ট্র অস্থিতিশীল হবে। জনগণের মনে তৈরি হবে ভীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

চার মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি নতুন করে সংকটে পড়েছে। মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠকে বসার...

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন

ব্যাংক হলিডে উপলক্ষে আজ (বুধবার) দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ...

আইসিএবির নতুন সভাপতি ও ৪ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন মেয়াদের জন্য সাব্বির আহমেদ এফসিএকে সভাপতি এবং নিয়াজ মোহাম্মদ...

এশিয়া ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা, ১০% নগদ লভ্যাংশ অনুমোদন

এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি.-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে...

Recent Comments