Thursday, May 14, 2026
Home জাতীয় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

অতি তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শনিবার বিকাল ৩টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। বাতাসের আদ্রতা মাত্র ২৩ শতাংশ।

গত দুদিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে চুয়াডাঙ্গায়। ক্রমাগত বাড়ছে তাপমাত্রার পারদ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আলতাব হোসেন বলেন, ‘কয়েক দিন ধরে জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বর্তমানে তা অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।’

তিনি জানান, সূর্যের তীব্রতা এত বেশি যে গরম আরও বেশি অনুভূত হচ্ছে।

তীব্র তাপদাহের কারণে সকাল থেকেই শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে। সূর্যের তাপে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। অনেকের শরীরেও তাপের কারণে জ্বালা-পোড়া অনুভূত হচ্ছে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘তাপদাহে প্রয়োজনে বাইরে বের হলে ছাতা ব্যবহার করতে হবে। প্রতি এক ঘণ্টা পর পর বিশুদ্ধ পানি পান করতে হবে। গরমে হিটস্ট্রোকের ঝুঁকি রয়েছে। অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বছরের শুরুতে এসএসসি, মাঝামাঝিতে এইচএসসি পরীক্ষার প্রস্তাব

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনে শিক্ষামন্ত্রীর প্রস্তাবের বিপক্ষে মত দিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ অংশীজনরা জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি ও সমমান পরীক্ষা...

প্যালেস লাক্সারি রিসোর্টের সঙ্গে ব্যাংক এশিয়ার অংশীদারত্ব

ক্রেডিট কার্ড গ্রাহকদের বিশেষ সুবিধা দেয়ার লক্ষ্যে হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ উপলক্ষে মঙ্গলবার ব্যাংকটির...

সিকিউরিটিজ আইন পরিপালন নিয়ে সিএসইর প্রশিক্ষণ কর্মসূচি

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) চট্টগ্রাম ও সিলেটস্থ ট্রেকহোল্ডার কোম্পানিগুলোর কমপ্লায়েন্স অফিসার ও অথরাইজড রিপ্রেজেন্টেটিভদের জন্য সিকিউরিটিজ আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। এ প্রশিক্ষণ পরিচালনা...

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মূলধন ঘাটতি ৬৪,৪০৬ কোটি টাকায় ঠেকেছে

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বিতরণকৃত ঋণের প্রায় ৭০ শতাংশই খেলাপির খাতায় উঠেছে। খেলাপি হওয়া এ ঋণের পরিমাণ প্রায় ৭৩ হাজার কোটি টাকা। অন্যদিকে বিপুল অংকের খেলাপি...

Recent Comments