শেয়ার বাজারে তালিকাভুক্ত বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ৩০ জুন, ২০২২ অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের পর কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়।
এটি ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। তবে ডিএসই ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে যে, ক্যাটাগরি পরিবর্তনের পর আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা প্রদান করা যাবে না।


