Thursday, June 25, 2026
Home কর্পোরেট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের উদ্দেশ্যে রূপালী ব্যাংকে প্রস্তুতি সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের উদ্দেশ্যে রূপালী ব্যাংকে প্রস্তুতি সভা

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি সরকার ঘোষিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের নানা কর্মসূচি গুরুত্বসহকারে পালনের নির্দেশনা প্রদান করেন। ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের ঘোষিত কর্মসূচি পালনে সক্রিয়ভাবে অংশ নিতে নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ। এছাড়াও ব্যাংকের কোম্পানী সেক্রেটারী মোহাম্মদ শাহেদুর রহমান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মাঈন উদ্দিন মাসুদ, সালামুন নেসাসহ উর্ধতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments