Sunday, April 19, 2026
Home জাতীয় কাল থেকে খুলছে সরকারি অফিস

কাল থেকে খুলছে সরকারি অফিস

ঈদুল ফিতর ঘিরে টানা নয় দিনের ছুটি শেষে রোববার থেকে খুলছে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সেইসঙ্গে রোজার আগের ৯-৫টা সূচিতেও ফিরছে প্রতিষ্ঠানগুলো।

ইতোমধ্যে অনেকে পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ফিরেছেন। ছুটির শেষ দিন শনিবার কমলাপুর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় উপচে পড়া ভিড়। দূরপাল্লার বাসগুলোও যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে।

ঢাকার সড়কে রিকশা ও অটোরিকশা চালকরাও বলছেন, ছুটির কয়েক দিন আয়-রোজগারে মন্দা গেছে। যাত্রী সংকটে ছিলেন তারা। তবে অফিস চালুর আগের দিন শনিবার যাত্রীর সংখ্যা বেড়েছে।

এদিন ঢাকার অনেক বিপণিবিতান খোলেনি। মৌচাক মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ী আরিফুল ইসলাম বলেন, “ছুটির রেশ এখনও কাটেনি। মার্কেটের দোকানপাট খুলতে আরও কয়েকদিন লাগবে।”

ঈদের আগে ২৭ মার্চ বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি দিয়ে শুরু হয় টানা নয় দিনের সরকারি ছুটি। এর মধ্যে ৩১ মার্চ সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপন হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ মার্চ সাধারণ ছুটি। ঈদের আগের দিন ৩০ মার্চ ও ঈদের পরের দিন ১ ও ২ এপ্রিলও ছুটি ছিল। ৩ এপ্রিল ছুটি হয় নির্বাহী আদেশে। সবমিলিয়ে এবার ঈদের ছুটি হয় পাঁচ দিন। আর দুই দফায় শুক্র ও শনিবার মিলিয়ে আরও চার দিন ছুটি যোগ হয়। সব মিলিয়ে মোট নয় দিন ছুটি কাটানোর সুযোগ পান সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments