Tuesday, May 19, 2026
Home অর্থ-বানিজ্য কয়লা নিয়ে বন্দরে জাহাজ, দ্রুতই চালু হবে পায়রা বিদ্যুৎকেন্দ্র

কয়লা নিয়ে বন্দরে জাহাজ, দ্রুতই চালু হবে পায়রা বিদ্যুৎকেন্দ্র

পটুয়াখালীর পায়রা বন্দরে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ভিড়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি আথেনা।

শুক্রবার (২৩ জুন) দুপুরে পায়রা বন্দরের ট্র্যাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিার বালিকপপন বন্দর থেকে ছেড়ে আসে। শুক্রবার দিবাগত রাতে এটি বন্দরের বহিনোঙ্গরে এসে পৌঁছালে আমাদের পাইন ইনার এ্যাংকোরেজে নিয়ে আসে।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জার্জিস তালুকদার বলেন, সকাল থেকেই লাইটার জাহাজের মাধ্যমে আমাদের কয়লা খালাস কার্যক্রম শুরু হয়েছে। দুপুর তিনটার দিকে এসব লাইটার জাহাজ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে এসে পৌঁছাতে পারে। আশা করছি এ কয়লা দিয়ে আগামীকাল রাত থেকেই বিদ্যুৎ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সমুদ্র বন্দরের ফলক উন্মোচন করেন। আর ২০১৬ সালের ১৩ আগস্ট বন্দরের আনুষ্ঠানিক পণ্য খালাস কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বর্তমানে বন্দরের প্রথম টার্মিনাল, ইয়ার্ড, সংযোগ সড়কসহ অবকাঠামোগত উন্নয়নের কাজ চলমান রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

দেশের আলোচিত আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)কে ঘিরে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বাহিনীটির কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন আইন...

তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির...

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না...

তিন ধরনের নতুন নোট ছাড়লো কেন্দ্রীয় ব্যাংক

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব...

Recent Comments