Thursday, June 25, 2026
Home কর্পোরেট এসবিএসি ব্যাংকের সঙ্গে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের সমঝোতা স্মারক স্বাক্ষর

এসবিএসি ব্যাংকের সঙ্গে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের সমঝোতা স্মারক স্বাক্ষর

এসবিএসি ব্যাংক পিএলসি ও কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈনুল কবীর উপস্থিত ছিলেন। ব্যাংকের পক্ষে ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসাইন বাহার সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় এসবিএসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন ভুঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় এসবিএসি ব্যাংকের ভিসা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডধারী গ্রাহক, ব্যাংকের কর্মীরা বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের রুম ভাড়ায় সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

Recent Comments