Tuesday, July 21, 2026
Home পুঁজিবাজার এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মাসুদুর রহমান আর নেই

এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মাসুদুর রহমান আর নেই

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার কোম্পানি এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মাসুদুর রহমান আর নেই। বুধবার (৫ মার্চ) রাত ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

তার মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম ও পরিচালনা পর্ষদ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মাসুদুর রহমানের অবদান স্মরণ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

মাসুদুর রহমান ১৯৮৪ সালের ২৫ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময় তিনি দেশের পুঁজিবাজার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শুধু শেয়ারবাজার নয়, ব্যবসা ও শিল্পখাতেও তার অবদান উল্লেখযোগ্য। তিনি কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ক্রেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

তার জানাজা আজ গুলশানের আজাদ মসজিদে জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

ক্যাশলেস লেনদেনের প্রসার এবং বাংলা কিউআর পেমেন্ট ব্যবহারে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা কিউআর মেলা ২০২৬’।...

গৃহঋণ ও আবাসন সেবায় একসঙ্গে কাজ করবে আইপিডিসি-রে হোয়াইট

আবাসন খাতে গ্রাহকদের জন্য গৃহঋণ সুবিধা আরও সহজ ও আকর্ষণীয় করতে দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রে...

সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২১ জুলাই)...

আরএকে সিরামিকসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ জুলাই বিকাল ৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

Recent Comments