Wednesday, July 22, 2026
Home পুঁজিবাজার বিএসইসি চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগের দাবিতে কর্মকর্তারা

বিএসইসি চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগের দাবিতে কর্মকর্তারা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্মকর্তারা কমিশনের সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, কমিশন যথাযথ নিয়ম না মেনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, যা সার্ভিস রুলের পরিপন্থী।

বিএসইসি কর্মকর্তা মাহবুব আলম বলেন, কমিশন তাদের শোকজ করার মাধ্যমে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে এবং মিডিয়া ট্রায়ালের সামনে আনছে। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা অবশ্যই তদন্ত করা উচিত, তবে সেই তদন্ত হতে হবে সার্ভিস রুলের আওতায়। কিন্তু বাইরের কাউকে দিয়ে তদন্ত করানো আমাদের জন্য অপমানজনক।”

তিনি আরও বলেন, কমিশন যেভাবে তদন্ত পরিচালনা করছে, তা তাদের নিজস্ব আইন ও বিধির সঙ্গে সাংঘর্ষিক। কারণ, সার্ভিস রুল অনুযায়ী, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তার উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেই তদন্ত চালানো উচিত। অথচ বর্তমান কমিশন বাইরের লোকজনকে তদন্তে সম্পৃক্ত করছে, যা স্বচ্ছতার প্রশ্ন তোলে।

এছাড়া, তদন্ত কমিটির সুপারিশকে সার্ভিস রুলের আওতায় না এনে সরাসরি কর্মকর্তাদের শোকজ করা হয়েছে, যা নিয়মবহির্ভূত বলে দাবি করেন তিনি। মাহবুব আলম বলেন, “কমিটির কাজ হলো কেবল সুপারিশ দেওয়া, দোষী সাব্যস্ত করা তাদের কাজ নয়। অথচ আমাদের শাস্তিমূলক ব্যবস্থার মুখে ফেলা হচ্ছে।”

কর্মকর্তারা কমিশনের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এবং অভ্যন্তরীণ নিয়ম মেনেই তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন। অন্যথায়, তারা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে ইঙ্গিত দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার...

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক...

প্রবৃদ্ধির ধারায় আর্থিক সক্ষমতা বাড়িয়েছে যমুনা ব্যাংক

২০২৫ অর্থবছরে আর্থিক কার্যক্রমের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ (২২ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...

Recent Comments