Friday, July 10, 2026
Home পুঁজিবাজার এবি ব্যাংকের ২ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন

এবি ব্যাংকের ২ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক পিএলসি’র শেয়ারহোল্ডাররা ২০২৩ সালের সমাপ্ত বছরের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছেন।

বুধবার (১২ জুন) রাজধানীর সেনা মালঞ্চে অনুষ্ঠিত এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। এতে আরও অংশগ্রহণ করেন ব্যাংকের পরিচালকরা, ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল ও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার।

সভায় খায়রুল আলম চৌধুরীকে পরিচালক হিসেবে পুনঃনিয়োগ করা হয়। মো. ফজলুর রহমানকে পরিচালক এবং রমেন্দ্র নাথ বসাককে স্বতন্ত্র পরিচালক হিসাবে নির্বাচিত করা হয়।

এছাড়া সভায় মো. মাকসুদুল হক খান পরিচালক পদ হতে অবসর গ্রহণ করেন। সভায় পরিচালকদের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন- ২০২৩ গৃহীত হয়।

এছাড়াও, ২০২৪ সালের জন্য এমএম রহমান এন্ড কোং-কে বিধিবদ্ধ নিরীক্ষক এবং এস এফ আহমেদ এন্ড কোং-কে কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

ব্যাংকটি দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সাল শেষে ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৫০১ কোটি টাকা, নিট মুনাফা হয়েছে ৭২ কোটি টাকা এবং শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৭ টাকা ৮৭ পয়সা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

চট্টগ্রামে বন্যার পানিতে অবরুদ্ধ সাড়ে ৭ লাখ মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ মানুষ পানিবন্দি হয়ে...

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ উদ্বোধন

কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর...

গবেষণায় অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপের পাশাপাশি গবেষণায় অবদান রাখা শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের সম্মাননা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি...

Recent Comments