Saturday, July 11, 2026
Home কর্পোরেট কুমিল্লায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

কুমিল্লায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্কুল শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তিতে উৎসাহিতকরণ এবং তাদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষে কুমিল্লায় অনুষ্ঠিত হল স্কুল ব্যাংকিং কনফারেন্স। কুমিল্লার ঢুলীপাড়া ফানটাউন মিলনায়তনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সার্বিক তত্ত্বাবধানে কুমিল্লার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৪৪টি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী ওই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (চট্টগ্রাম অফিস) মোহাম্মদ বদিউজ্জামান দিদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের (প্রধান কার্যালয়) অতিরিক্ত পরিচালক প্রজ্ঞা পারমিতা সাহা। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কুমিল্লার সহকারি জেলা শিক্ষা অফিসার রিক্তা বড়ুয়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কর্পোরেট হেড অফিসের হেড অব ট্রান্সজেকশান ব্যাংকিং মো: সেকান্দার ই আজম, এসইভিপি।

বক্তারা বলেন, সারা বাংলাদেশে প্রায় ৪৩ লাখ শিক্ষার্থী স্কুল ব্যাংকিং করেন। তাদের সঞ্চিত আমানত প্রায় দুই হাজার দুইশ কোটি টাকা। যেহেতু দেশের বড় একটি অংশ শিক্ষার্থী সুতরাং তাদেরকে অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে পারলে দেশের আর্থিক অগ্রগতি বাড়বে, দেশের উন্নয়ন হবে। পাশাপাশি শিক্ষার্থীরা সঞ্চয়ী মনোভাব নিয়ে বেড়ে উঠতে পারবে। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও উপহার সামগ্রী দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

চট্টগ্রামে বন্যার পানিতে অবরুদ্ধ সাড়ে ৭ লাখ মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ মানুষ পানিবন্দি হয়ে...

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ উদ্বোধন

কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর...

গবেষণায় অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপের পাশাপাশি গবেষণায় অবদান রাখা শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের সম্মাননা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি...

Recent Comments