Tuesday, July 21, 2026
Home কর্পোরেট এডিএন টেলিকমের ২২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এডিএন টেলিকমের ২২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এডিএন টেলিকম লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফল ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। আধুনিক ব্যবস্থাপনার অংশ হিসেবে এবারের এজিএম হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হয়, যেখানে শেয়ারহোল্ডাররা সরাসরি উপস্থিত থাকার পাশাপাশি একটি নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ। এ সময় পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন মো. মঈনুল ইসলাম ও মো. মাহফুজ আলী সোহেল। পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মো. মারুফ ও দিদারুল হক খান সভায় অংশ নেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. নাজিম উদ্দিন, এফসিএ এবং কোম্পানি সেক্রেটারি মো. মনির হোসেন, এফসিএস সভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বার্ষিক সাধারণ সভায় ২০২৪–২৫ অর্থবছরের কোম্পানির কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী বিস্তারিতভাবে উপস্থাপন ও আলোচনা করা হয়। চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা দেন।

সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন। একই সঙ্গে ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ডিরেক্টরস রিপোর্ট অনুমোদনের পাশাপাশি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার প্রস্তাবও অনুমোদিত হয়।

সমাপনী বক্তব্যে কোম্পানি সেক্রেটারি মো. মনির হোসেন শেয়ারহোল্ডারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং...

সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাৎ করেছেন।...

উন্নত চিকিৎসা লাগলে সরকার পিছিয়ে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে এখনো চিকিৎসাধীন আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সরকার কোনো ধরনের কার্পণ্য...

২০২৭ সালের সরকারি দুই হজ প্যাকেজ ঘোষণা

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি পৃথক হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ...

Recent Comments