Thursday, April 16, 2026
Home জাতীয় ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে

ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২১ মে থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, যা চলবে ২৭ মে পর্যন্ত। এই সময়ে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত চলাচলকারী আন্তনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, পূর্বাঞ্চলের (ঢাকা, সিলেট ও চট্টগ্রাম) ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত, আর পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা) টিকিট দুপুর ২টার পর বিক্রি হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত। ৭ জুনকে সম্ভাব্য ঈদের দিন বিবেচনায় নিয়ে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন যে দিনের ট্রেন চলবে তার ঠিক ১০ দিন আগে সেই দিনের টিকিট বিক্রি হবে। ২১ মে বিক্রি হবে ৩১ মে’র টিকিট, ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট—এভাবে ধারাবাহিকভাবে শেষ দিন ২৭ মে বিক্রি হবে ৬ জুনের টিকিট। ঈদের দিনের (৭ জুন) ট্রেন চলাচল চাঁদ দেখার পর নির্ধারণ করা হবে।

প্রতি ব্যক্তি একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং তা অফেরতযোগ্য। স্ট্যান্ডিং টিকিট (অতিরিক্ত ২৫ শতাংশ) যাত্রার দিন স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে, অনলাইনে নয়। রেলওয়ে জানায়, ঈদে ঢাকা থেকে প্রতিদিন ৪৩টি আন্তনগর ট্রেন চলবে, যেগুলোর মোট আসনসংখ্যা ৩৩ হাজার ৩১৫টি। ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের প্রথমটি ২ জুন বিকেল ৫টায় জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ছাড়বে। দ্বিতীয়টি ইসলামপুর থেকে ছাড়বে দুপুর ৩টা ৪০ মিনিটে। তৃতীয় ট্রেনটি ৩ জুন বিকেল ৫টায় দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

এছাড়া, ৩ জুন থেকে ঈদ পর্যন্ত সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হবে। অতিরিক্ত যাত্রী সামলাতে পাহাড়তলী থেকে ২৯টি মিটারগেজ ও সৈয়দপুর থেকে ১৫টি ব্রডগেজ কোচ সংযুক্ত করা হবে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেন সময়মতো পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ে নিয়ন্ত্রণকক্ষে বিশেষ পর্যবেক্ষণ সেল গঠন এবং কর্মকর্তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের ব্যবস্থা নেওয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের স্বনামধন্য ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড শাহরুখ আমিনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা গ্রাহকদের জন্য...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। আজ রবিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...

নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে...

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

দেশে তামাকের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন করে জোরালো প্রচারণা শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে পরিচালিত...

Recent Comments