Thursday, June 25, 2026
Home অর্থ-বানিজ্য মুরগিতে স্বস্তি ফিরলেও চড়া ডিমের বাজার

মুরগিতে স্বস্তি ফিরলেও চড়া ডিমের বাজার

শুক্রবার (৯ মে) রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। গত সপ্তাহের তুলনায় বাজারে কমেছে সব ধরনের মুরগির দাম। ব্যবসায়ীরা বলছেন, বাজারে বাড়ছে মুরগির সরবরাহ। এতে কমছে দাম। রাজধানীর কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা দিদার বলেন, গরমের কারণে খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন দ্রুত। ফলে বাজারে মুরগির সরবরাহ বেড়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দাম কমেছে কেজিপ্রতি ১০-২০ টাকা পর্যন্ত। বাজার ঘুরে দেখা যায়, কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত কমে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর কেজিতে ২০ টাকা কমে প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।

এ ছাড়া প্রতিকেজি দেশি মুরগি ৬৫০-৬৮০ টাকা, সাদা লেয়ার ২৭০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকায়। আর জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়। তবে বাজারে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। বর্তমানে বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়। এছাড়া প্রতি কেজি খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকায়।

এদিকে, ফের অস্থির হতে শুরু করেছে ডিমের বাজার। গত দুই সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত। দাম বেড়ে প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আর প্রতি ডজন হাঁসের ডিম ১৮০-২০০ টাকা ও দেশি মুরগির ডিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, গরমে ডিম নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া গরমে মুরগি মারা যেতে পারে, এই শঙ্কায় অনেক খামারি মুরগি বিক্রি করে দিচ্ছেন। এতে সরবরাহ কমায় দাম বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

Recent Comments