Thursday, April 16, 2026
Home জাতীয় ইলিয়াস কাঞ্চনের ইসরাইলবিরোধী জিহাদের আহ্বান

ইলিয়াস কাঞ্চনের ইসরাইলবিরোধী জিহাদের আহ্বান

চলমান গাজা সংকট ও ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীতে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আয়োজিত এক প্রতিবাদী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “ফিলিস্তিন জাতি ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়াবে। এই গাজার জয় হবেই হবে। ইসলামের পবিত্র ভূমি ধ্বংস করা যাবে না। আমাদের দরকার পুরো মুসলিম বিশ্বের এক হওয়া এবং বর্বর ইসরাইলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা।”

সমাবেশে ইলিয়াস কাঞ্চন বলেন, “গাজায় যে নৃশংসতা চলছে তা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। শিশুদের হত্যা, হাসপাতাল ধ্বংস, এবং সাধারণ মানুষের ওপর নির্বিচারে বোমাবর্ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আমাদের হতাশ করেছে।”
casiwow
তিনি আরও উল্লেখ করেন, বিশ্বজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিচ্ছেন লাখ লাখ সাধারণ মানুষ। “যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ এবং এমনকি তৃতীয় বিশ্বের দেশগুলোতেও মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নেমেছে। অথচ মুসলিম বিশ্বের অধিকাংশ নেতৃত্ব এখনো বিবৃতি আর সভার মধ্যেই সীমাবদ্ধ।”

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, “এই নীরবতা ভাঙতে হবে। গাজা ও রাফার মতো অঞ্চলে যখন শিশুর কান্না আর মায়ের আহাজারি শুনতে পাওয়া যায়, তখন আমাদের চুপ করে থাকা উচিত নয়।” সমাবেশ শেষে নিসচা সদস্যরা জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেন। মিছিল শেষে প্রেস ক্লাব চত্বরে দাঁড়িয়ে পুনরায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে নিসচার কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাভার, ধামরাই, মুন্সীগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলা শাখার শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা ফিলিস্তিনের পক্ষে ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেন। বক্তারা একবাক্যে বলেন, এই বর্বরতা থামাতে হলে শুধু বিবৃতি নয়, চাই দৃশ্যমান আন্তর্জাতিক পদক্ষেপ। এখনই সময় এক হয়ে রুখে দাঁড়ানোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করে প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ...

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করতে যাচ্ছে সরকার। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে...

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।...

এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংক পিএলসির আমানত ১১ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এ হিসেবে এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ। এ উপলক্ষে সম্প্রতি...

Recent Comments