Wednesday, July 15, 2026
Home কর্পোরেট ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন। এর মধ্যে গত বছরে পণ্য বিক্রয় ও ব্যবসা সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় দেশব্যাপী বিভিন্ন জোনের আওতাধীন ১৬০টি ওয়ালটন প্লাজাকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি প্লাজা নেটওয়ার্কের ২৮ জন কর্মকর্তাকে ‘বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

‘অর্জনই আমাদের অঙ্গীকার’ স্লোগানে রোববার (১২ এপ্রিল ২০২৬) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত দিনব্যাপী ‘ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’-এ সেরা প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক ও কর্মকর্তাদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও পণ্য বিক্রয়, অর্থ আদায় ও মুনাফায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে প্লাজা ব্যবস্থাপক ও বিক্রয় প্রতিনিধিদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম শামসুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি এবং ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ওয়ালটন প্লাজা নেটওয়ার্ক বর্তমানে প্রতিষ্ঠানের অন্যতম শক্তিশালী সেলস প্ল্যাটফর্ম, যা পণ্যের বাজার সম্প্রসারণ ও বিক্রয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিক্রয় বাড়াতে প্লাজা ব্যবস্থাপক ও প্রতিনিধিদের আরও উদ্ভাবনী কৌশল গ্রহণের পরামর্শও দেওয়া হয়।

এছাড়া, চলতি বছরের বিক্রয় কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সফল কর্মকর্তাদের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ দেওয়ার ঘোষণাও আসে।

দিনব্যাপী এই আয়োজন শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments