Friday, July 24, 2026
Home কর্পোরেট ইবিএল পেল ভিসা এনএনএসএস এজেন্টের দায়িত্ব

ইবিএল পেল ভিসা এনএনএসএস এজেন্টের দায়িত্ব

প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ভিসা ন্যাশনাল নেট সেটলমেন্ট সার্ভিসের (NNSS) ক্লিয়ারিং এজেন্টের দায়িত্ব পেয়েছে। এর মাধ্যমে ভিসা কার্ড লেনদেনের ক্ষেত্রে জাতীয় মুদ্রায় আন্তঃব্যাংক নিষ্পত্তি করবে ইবিএল।

সোমবার (২৩ ডিসেম্বর) ইবিএল-এর প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ পার্টনারশিপ চুক্তি সই করেন।

এই নতুন দায়িত্বের ফলে, ভিসা এনএনএসএস ফ্রেমওয়ার্কের আওতায় ইস্যুইং ও একুয়ারিং ব্যাংকগুলোর ফান্ড সেটলমেন্ট কার্যক্রম পরিচালনা করবে ইবিএল। এর ফলে, ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়া আরও দ্রুততর ও নির্ভরযোগ্য হবে, যা মার্চেন্ট, ভোক্তা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উন্নততর সেবা প্রদান করতে সক্ষম করবে।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, “ভিসার এই আস্থা আমাদের জন্য গর্বের বিষয়। এই পার্টনারশিপ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও গতিশীল করবে এবং দেশের আর্থিক খাতের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে সাহায্য করবে।”

এদিকে, ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “ইবিএলের সঙ্গে আমাদের অংশীদারিত্ব ভিসার সেবা এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইবিএলের দক্ষতা ব্যবহার করে আমরা ভোক্তা ও ব্যবসার জন্য নিরাপদ এবং উন্নততর লেনদেন নিশ্চিত করতে পারবো।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএল ও ভিসার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্ব দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments