Saturday, June 27, 2026
Home কর্পোরেট ইটাবের সাংগঠনিক সম্পাদক হলেন কামরুল হাসান ইমন

ইটাবের সাংগঠনিক সম্পাদক হলেন কামরুল হাসান ইমন

ই-ট্যুরিজম এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব)-এর কার্যকরী পরিষদ নির্বাচনে বিপুল ভোটে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান ইমন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈলপ্রপাত হলে মঙ্গলবার (২৫ নভেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে, যেখানে ১১৪ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে ইমরানুল আলম ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. আরাফাত হোসেন পেয়েছেন ৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে দিন ইসলাম রাজ ৬০ ভোট পান, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাইমুল হাসান পেয়েছেন ৫৪ ভোট। এবং কামরুল হাসান ইমন ৭৬ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজয় কুমার ঘোষ পেয়েছেন ৩৮ ভোট।

এ ছাড়া সহ-সভাপতি হয়েছেন সাজ্জাদুর রহমান বাতেন, সহ-সভাপতি জালাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাব্বির আনসারী। সহ-সাংগঠনিক সম্পাদক রাশিব আহমেদ, সহ-কোষাধ্যক্ষ ইউসুফ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম পাপন, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান রুম্মান, সহ-দপ্তর সম্পাদক সাব্বির খান, খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আরিফুর রহমান রিমন, পরিবেশ বিষয়ক সম্পাদক জুবায়ের হাসান এবং তথ্য প্রযুক্তি সম্পাদক জিন্নাহ মো. ইশতিয়াক। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মনজুরুল ইসলাম রানা, মাইনুল ইসলাম রাজ ও শোয়েব সুমন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কোষাধ্যক্ষ তারেক আজিজ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুন নাহার মৌ, আইন বিষয়ক সম্পাদক শফি মোহাম্মদ এবং নারী বিষয়ক সম্পাদক মাহবুবা মানজুর। নির্বাচন কমিশন জানায়, নবনির্বাচিত এ কার্যকরী পরিষদ দুই বছরের জন্য নির্বাচিত হয়েছে এবং ২০২৭ সালের ২৭ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে। ইটাবের প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোহসীন উল হাকিম। কমিশনের অন্তর্ভুক্ত সদস্যরা হলেন পর্বতারোহী ও আলোকচিত্রী মীর শামসুল আলম বাবু, ট্রাভেলার উমর ফারুক পরাগ, ট্রাভেলার বিল্লাহ মামুন এবং সাংবাদিক জান্নাতুল ফেরদৌস মানু।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রতিষ্ঠিত ই-ট্যুরিজম এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) দেশের তরুণ পর্যটন উদ্যোক্তাদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments