Saturday, June 27, 2026
Home জাতীয় এভারকেয়ার সিসিইউতে খালেদা জিয়া; শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন

এভারকেয়ার সিসিইউতে খালেদা জিয়া; শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। দলের শীর্ষ নেতাদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হলেও তিনি সচেতন আছেন এবং আশপাশের পরিচিতজনকে চিনতে পারছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন জটিলতা—বিশেষ করে ফুসফুসের সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে পরিস্থিতি এখনও নাড়াচাড়া দেওয়ার মতো নয়।

এমন অবস্থায় দেশজুড়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনার ঢল নেমেছে। বিএনপির বিভিন্ন ইউনিট ও সমর্থকরা মসজিদ-মন্দিরসহ নানা স্থানে দোয়া মাহফিলের আয়োজন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাবেক প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে তার সুস্থতা কামনায় বিভিন্ন লেখা ও স্ট্যাটাস শেয়ার করা হচ্ছে।

অন্যদিকে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিয়মিত তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ রাখছেন। সংশ্লিষ্টদের তিনি সব ধরনের চিকিৎসা–সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। এ মানবিক ভূমিকার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে তার শারীরিক অবস্থা জানতে হাসপাতালে যান সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। পরে এক সামাজিক মাধ্যম পোস্টে আইন উপদেষ্টা জানান, খালেদা জিয়ার অবস্থা ‘খুবই নাজুক’ এবং সবাইকে তাকে নিয়ে দোয়া করতে অনুরোধ জানান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান ও সেলিমা রহমানও হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন। বেরিয়ে এসে মির্জা আব্বাস বলেন, “আমার মনে হয়েছে তিনি এখনো স্থিতিশীল নন। আরও উন্নত চিকিৎসা প্রয়োজন।”

চিকিৎসক টিম জানায়, দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে সিসিইউতে তার চিকিৎসা চলছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন দীর্ঘমেয়াদি জটিলতার মধ্যে রয়েছেন। বিএনপি নেতা-কর্মীদের ভিড় এড়াতে হাসপাতালের সামনে অবস্থান না করার আহ্বানও জানিয়েছে দলটি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments