Thursday, June 25, 2026
Home কর্পোরেট ইউসিবির ২৩২তম শাখা এখন হাজীগঞ্জে আধুনিক ব্যাংকিং সেবার নতুন দিগন্ত

ইউসিবির ২৩২তম শাখা এখন হাজীগঞ্জে আধুনিক ব্যাংকিং সেবার নতুন দিগন্ত

সর্বোত্তম ও আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) ২৩২তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে চাঁদপুর জেলার হাজীগঞ্জে। সোমবার (৩ নভেম্বর) নতুন শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির ডিস্ট্রিবিউশন ও স্ট্র্যাটেজি বিভাগের প্রধান মো: রীদুয়ানুল হক, রিটেইল বিজনেস বিভাগের প্রধান মোহাম্মদ সফিকুর রহমান, চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হকসহ স্থানীয় ব্যবসায়ী নেতা ও গণ্যমান্য ব্যক্তি, ইউসিবির হাজীগঞ্জ শাখা ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “ইউসিবির ইতিহাসে একটিও চেক বাউন্স হয়নি, এক মুহূর্তের জন্যও কোনো লেনদেন বন্ধ থাকেনি—এটাই আমাদের পেশাদারত্ব ও গ্রাহক সেবার প্রতীক। এ বছরের প্রথম নয় মাসে ইউসিবি ১০ হাজার ১,০০ কোটি টাকারও বেশি নেট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে এবং সাড়ে পাঁচ লাখেরও বেশি নতুন অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। এটি গ্রাহকদের আস্থা ও ভালোবাসারই প্রতিফলন।”

এ সময় তিনি হাজীগঞ্জ শাখার পুরো টিমকে পরিচয় করিয়ে দেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার হাজীগঞ্জে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একসময় এই জেলা ছিল বড় বাণিজ্যকেন্দ্র। এখনও চাঁদপুর দেশের নবম বৃহত্তম রেমিট্যান্স গ্রহণকারী জেলা। এই ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় অঞ্চলের মানুষের জন্য ইউসিবি সর্বোত্তম ব্যাংকিং সেবা নিয়ে এসেছে, যাতে হাজীগঞ্জের মানুষ পায় তাদের প্রাপ্য সেবা, মর্যাদা ও আস্থা।”

তিনি সকলকে হাজীগঞ্জ শাখা থেকে ইউসিবির সেবা গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান (ঠিকানা: হোল্ডিং নম্বর: ০০৩১-০১, মেইন রোড, হাজীগঞ্জ পশ্চিম বাজার, ওয়ার্ড নম্বর: ০৫, পৌরসভা: হাজীগঞ্জ, থানা: হাজীগঞ্জ, জেলা: চাঁদপুর)।

উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

দেশব্যাপী সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ সংক্রান্ত ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে...

তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।আজ বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫...

বাতিল হচ্ছে সিএপিএম অ্যাডভাইজরি নিবন্ধন

আর্থিক প্রতিষ্ঠান সিভিসি ফাইন্যান্সের মালিকানাধীন শেয়ারবাজারের সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংক সিএপিএম অ্যাডভাইজরির নিবন্ধন বাতিলের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইলের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রসপেক্টাসে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নিতে যাচ্ছে কমিশন। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে থাকা শেয়ার অন্য হিসাবে স্থানান্তরের জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেওয়া হয়েছে নির্দেশনা। এর আগে একই অভিযোগে গত বছরের ১০ জুলই সিএপিএম অ্যাডভাইজরির ব্যবস্থাপনা পরিচালক তানিয়া শারমিনকে শেয়ারবাজারে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল কমিশন। বিএসইসির নির্বাহী পরিচালক ও...

ডাচ্-বাংলা ব্যাংকের ঋণমান ‘এএএ’

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এএএ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-১’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত...

Recent Comments