ইউনিয়ন ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের ১৩তম সভা বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদের সভাপতিত্বে এই সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ ও মোহাম্মদ সাইফুল আলম উপস্থিত ছিলেন।
এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমও সভায় অংশ নেন। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম উন্নয়ন এবং ঝুঁকি ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


