Thursday, July 16, 2026
Home কর্পোরেট ইস্টার্ন ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওসমান ফয়েজ

ইস্টার্ন ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওসমান ফয়েজ

বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে ওসমান এরশাদ ফয়েজকে নিয়োগ দিয়েছে। ফিনটেক ও কৌশলগত ব্যবস্থাপনায় অভিজ্ঞ ফয়েজ এর আগে সিঙ্গাপুর ভিত্তিক কন্সালটেন্সি প্রতিষ্ঠান এশিয়া এফআইআইটির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।

ত্রিশ বছরের পেশাগত জীবনে ওসমান ফয়েজ আন্তর্জাতিক ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি এএমটিডি ডিজিটালের প্রধান তথ্য ও পরিচালন কর্মকর্তা হিসেবে কাজ করার পাশাপাশি স্ট্যান্ডার্ড চার্টার্ড সিঙ্গাপুরের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া, ইন্দোনেশিয়ার পারমাতা ব্যাংকের পরিচালন বিভাগের প্রধান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আঞ্চলিক তথ্য কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।

সিঙ্গাপুর ক্লিয়ারিং হাউজ এসোসিয়েশনের পরিচালকের দায়িত্ব পালনকারী ফয়েজ পেশাগত জীবনে বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। ২০১৫ সাল থেকে তিনি সিঙ্গাপুরের ইন্সটিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের ফেলো সদস্য।

ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (অনার্স) এবং এমবিএ সম্পন্ন করার পর তিনি অক্সফোর্ড সাঈদ বিজনেস স্কুল ও ইনসিয়াডের এলামনাই সদস্য হন।  ওসমান ফয়েজ তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশে ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী হিসেবে। পরে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক দায়িত্ব নেওয়ার কারণে তিনি ২০০৫ সালে বাংলাদেশ ছাড়েন। দীর্ঘ অভিজ্ঞতার কারণে ইস্টার্ন ব্যাংকে তার নিয়োগ ব্যাংকটির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments