Tuesday, May 19, 2026
Home আন্তর্জাতিক আরব আমিরাতে ব্যবসা সরাচ্ছেন ভারতীয়রা

আরব আমিরাতে ব্যবসা সরাচ্ছেন ভারতীয়রা

দুবাইয়ে সর্বোচ্চ বিনিয়োগকারী দেশগুলোর তালিকায় নাম রয়েছে। ভারতের ৩৩ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছে দেশটি ভেস্তিয়ান নামের একটি পরামর্শক প্রতিষ্ঠানের সাম্প্রতিক ডাটা বিশ্লেষণ করে উঠে এসেছে এমন চিত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দেশে ভারতীয় পণ্য আমদানিতে ২৫ শতাংশ পাল্টা শুল্ক ঘোষণা করার পরপরই ভারতের ব্যবসায়ীরা নড়েচড়ে বসতে শুরু করেন। এরপর রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর আরও ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, যা গতকাল বুধবার থেকে কার্যকর হয়েছে। ফলে ভারতের ব্যবসায়ীরা আরও তৎপর হয়ে উঠেছেন।

ব্যবসা স্থাপন ও সহায়তাসংক্রান্ত পরামর্শক সংস্থাগুলো বলছে, ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর ভারতের ব্যবসায়ীদের পরামর্শ নেওয়ার হার উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। খবর গালফ নিউজের

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক (ইউএই) একটি খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) মতে, ট্রাম্প যখন ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের কথা বলেছিলেন, তখন অনেকেই ভেবেছিলেন, এটা তাঁর কৌশল। কিন্তু দ্বিতীয় ধাপে ২৫ শতাংশ শুল্ক আসার পরই তাঁরা মনে করতে শুরু করেন যে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চুক্তি হবে না। সে জন্য যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিকারক অনেক ভারতীয় ব্যবসায়ী এখন নিজ দেশ থেকে কারখানা সরাতে চান। তাঁরা সংযুক্ত আরব আমিরাতে যৌথ উদ্যোগ বা বিনিয়োগের কথা ভাবছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না...

তিন ধরনের নতুন নোট ছাড়লো কেন্দ্রীয় ব্যাংক

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব...

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বিজয় সরণি এলাকার কলমিলতা বাজার মার্কেটে ভোরে লাগা অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হলে...

বিজিএমইএ সদস্যদের জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ কার্ড চালু

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং তাদের পরিবারের অন্যদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ প্রিভিলেজ কার্ড চালু করা...

Recent Comments