ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং দেশের অন্যতম প্রিমিয়াম লাইফস্টাইল ব্র্যান্ড মোহাম্মদ অ্যান্ড সন্সের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এই চুক্তির মাধ্যমে ইবিএলের প্রায়োরিটি গ্রাহকরা মোহাম্মদ অ্যান্ড সন্স থেকে বিশেষ সুবিধা ও প্রিভিলেজ উপভোগ করতে পারবেন।
সম্প্রতি রাজধানীতে ইবিএল প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করা হয়। ইবিএলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং হেড এম খোরশেদ আনোয়ার এবং মোহাম্মদ অ্যান্ড সন্সের জেনারেল ম্যানেজার সায়েদ রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইবিএল-এর লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট হেড সারমিন আতিক, প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং হেড তানজেরি হক, রিটেইল অ্যালায়েন্স হেড ফারজানা কাদের। মোহাম্মদ অ্যান্ড সন্সের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার (অপারেশনস) আরাফাত উল হাসান এবং ম্যানেজার (বুটিক) সালমান হাসান।
ইবিএলের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যেই এ ধরনের পার্টনারশিপ নেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের প্রত্যাশা, এই চুক্তি গ্রাহকদের জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।


