Wednesday, June 24, 2026
Home জাতীয় আগামীকাল থেকে ঢাকার ৭ ইন্টারসেকশনে চালু হচ্ছে সেমি-অটোমেটিক সিগনালিং সিস্টেম

আগামীকাল থেকে ঢাকার ৭ ইন্টারসেকশনে চালু হচ্ছে সেমি-অটোমেটিক সিগনালিং সিস্টেম

রাজধানী ঢাকার শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২২টি ইন্টারসেকশনের মধ্যে ৭টি ইন্টারসেকশনে আগামী শনিবার সকাল ৭ টা থেকে সেমি অটোমেটিক সিগনালিং সিস্টেম চালু হচ্ছে। যা আগামী ২ সপ্তাহব্যাপী পাইলটিং কার্যক্রম চলবে।

পরবর্তীতে এর ফলাফলের ওপর ভিত্তি করে বাকি সিগনালগুলোও চালু হবে বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

শুক্রবার (২৯ আগস্ট) ডিটিসিএ থেকে পাঠানো এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বৃহস্পতিবার ডিটিসিএ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিটিসিএ বলছে, শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট কোরিডোরের হোটেল ইন্টার কন্টিনেন্টাল, বাংলামটোর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণী, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেইট- এই সাতটি ইন্টারসেকশন নিয়ে পাইলোটিং করা হবে।

এ লক্ষ্যে ডিএমপির সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা প্রয়োজনীয় প্রশিক্ষণ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সম্পন্ন করেছে।

এসব ইন্টারসেকশনে পুলিশ বক্সের মতো করা হয়েছে। সেখানে কন্ট্রোলার থাকবেন এবং দুজন অপারেটর ট্রাফিক পুলিশ সদস্য ও বুয়েটের প্রতিনিধি থাকবেন।

শুরুতে তারা শিফট আকারে দায়িত্ব পালন করে পরিচালনা করবেন ট্রাফিক সিগন্যাল। তবে এটা অটোমেটিক ও ম্যানুয়ালি দুভাবে অপারেট করা যাবে।

ডিটিসিএ জানায়, পরীক্ষামূলক কার্যক্রমের সময় লিফলেট বিতরণ ও টেলিভিশন প্রচারের মাধ্যমে পথচারী ও ড্রাইভারদের সচেতনতা বাড়ানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে মাস্টারকার্ড বাংলাদেশ ও অ্যাসেন্ট হেলথ লিমিটেড। এ উপলক্ষে গতকাল এক...

চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি চারটি হলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বেস্ট...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে...

Recent Comments